মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসা রক্ষা করতে ইরায়েলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি নারী কোরআন শিক্ষক মোট ২৮ বার গ্রেফতার হয়েছেন। খাদিজা খোওয়াইস নামে ৪৪ বছর বয়সী ওই নারী আল-আকসা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন।
জানা যায়, গত ২০১৪ থেকে আকসায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে অংশ নিয়েছেন জেরুজালেমের এই বাসিন্দা। তিনি মসজিদুল আকসায় পবিত্র কোরআন শেখান ফিলিস্তিনিদের। পবিত্র মসজিদের পাশেই সপরিবারের বসবাস করেন তিনি। তার গোটা পরিবার মসজিদুল আকসার খাদেম। তার ৩ মেয়ে ও ২ ছেলে। তারাও মসজিদুল আকসার সেবায় নিয়োজিত।
আল আকসায় কোরআন শেখানোর কাজে ইসরাইলি বাহিনীর হাতে বারবার আক্রান্ত হয়েছেন খাদিজা। তিনি ও তার পরিবার ইসরাইলি কর্তৃপক্ষের মামলা ও গ্রেফতারে বহুবার হয়রানির শিকার হয়েছেন। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত গত ৭ বছরে বিভিন্ন সময়ে ইসরাইলি বাহিনীর হাতে ২৮ বার গ্রেফতার হন তিনি।
এক সাক্ষাৎকারে খাদিজা খোওয়াইস বলেন, ‘ইসরায়েলি ইয়াহুদিরা মসজিদুল আকসা থেকে আমাদের যত দূরে সরিয়ে দেয় আমাদের বন্ধন তত দৃঢ় হয় এ মসজিদের সাথে। আমাদের বিশ্বাস তত বাড়ে। আমরা সত্যের ওপর আছি। তারা যত বেশি কঠোর হয়, আমাদের বিশ্বাস তত দৃঢ় হয় যে, আমরা সঠিক পথে আছি’। তথ্যসূত্র: সামিদাউন ডট নেট, টুইটার।
বার্তা বাজার/এসজে