টাঙ্গাইলে বাস-লড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাত ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কান্দিলা গ্রামের আক্তার হোসেনের ছেলে বাঁধন ও ফেরদৌসের ছেলে মোমিন।
টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালপুরগামী অভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় একটি লড়িকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে লড়িতে থাকা বাঁধন ও মোমিন ঘটনাস্থলেই মারা যায়।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস