জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে নজরুল সাহিত্য গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কবি মাহমুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক অনীক রহমান বুলবুল, নূরুল ইসলাম বাদল, জাহাঙ্গীর আলম খান, পারুল মাহবুব খান প্রমুখ। পরে সংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস