ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে কর্মরত ১৩ উপ-পরিদর্শককে (এসআই) একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে জনস্বার্থে ও বাকি ৩ জনকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
একইসাথে আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে-র মধ্যে তাদে সবাইকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নয়তো ৩০ মে থেকে তাদেরকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
মঙ্গলবার (২৫ মে) পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে করা বদলির ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, ১৩ জন এসআইয়ের ঘটনাটি সঠিক। তবে বদলির ধরনে জনস্বার্থে হলেও এটা নিয়মিত বদলির অংশ। কিন্তু প্রশাসনিক স্বার্থে মনে হচ্ছে, তার এখানে থাকার যোগ্যতা নেই, তাকে অন্য জায়গায় বদলি করাটাই সঠিক।
বদলির আদেশ পাওয়া এসআইগন হলেন- বিউটি রানী দাস, বজলুর রহমান খান, মো. হুমায়ূন কবির, মো. আমির হামজা ও এসএম আতিকুজ্জামান, মো. তোফাজ্জল হোসেনকে রাঙ্গামাটি পার্বত্য জেলায়, তপু সাহা ও মোহাম্মদ জয়নাল আবেদীনকে বান্দরবান পার্বত্য জেলায় এবং মো. মতিউর রহমান ও মো. শাহসাব খানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে।
এছাড়াও এসআই মো. শফিকুল ইসলামকে লক্ষ্মীপুর, মো. মিজানুর রহমানকে চাঁদপুর এবং মো. নুরুল আমিনকে নোয়াখালী জেলায় বদলি করা হয়েছে। এদের মধ্যে শফিকুল, মিজানুর ও নুরুল আমিনের বদলির ধরন প্রশাসনিক কারণ বলে উল্লেখ করা হয়েছে। আর বাকিদের বদলি জনস্বার্থে।
বার্তা বাজার/এসজে