বিধিবহির্ভুত কাজের অভিযোগে বাংলাদেশ পুলিশের দুই উর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ্ত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।
বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- র্যাব-৫ এর পুলিশ সুপার এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. নাজমুল হাসানকে বরখাস্ত করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
নেপথ্যের ঘটনা হিসেবে জানা যায়, সম্প্রতি ৪৮ পুলিশ সুপারকে র্যাবে পদায়ন করা হয়েছে। এই ঘটনায় বিরূপ মন্তব্য করেন পুলিশের এই দু কর্মকর্তা। তাদের আলাপের সেই অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের আলাপে র্যাব ও সেনাবাহিনী সম্পর্কে বলা হয় নানান আপত্তিকর কথাবার্তা। পরে কথোপকথনকারী দু’জনের পরিচয় শনাক্ত করে পুলিশ।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু এসএম ফজলুল হককে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন…তাই তাকে সরকারি কর্মচারী আইন, ২০১৮(২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক আজ (২৫ মে) থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।
বার্তা বাজার/এসজে