কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী বলেছেন আসছে আলোর পহর গ্রাম হবে শহর। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই পরিমাণ উন্নয়ন করেছেন, অতিতের বিএনপি জামাত সরকারের আমলে এমন উন্নয়ন দেশে হয়নি।এমপি সেলিমা আহমাদ আরো বলেন আজ দেশের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিতাস উপজেলায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ভূমিহীনদের আশ্রায়ন প্রকল্প পরিদর্শন পূর্বে পৃথক তিনটি কলাকান্দি, নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত পথসভায় এমপি সেলিমা আহমাদ মেরী উপরোক্ত কথা গুলি বলেন।
এসময় সাথে ছিলেন, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী,সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন,শেখ ফরিদ প্রধান,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, কলাকান্দি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী ও ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা,সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তি, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন,কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক বাবুল আহমেদ,কবির সিকদার, জাকির মুন্সি, উপজেলা তাঁতী লীগের আহবায়ক রেজাউল ইসলাম মোল্লা, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শামিম আহমেদ,যুগ্ন সাধার সম্পাদক ইব্রাহিম মুন্সিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ আসলাম/বার্তাবাজার/ভিএস