ছুটি চাওয়ায় মাঠকর্মীকে পিটিয়ে আহত করলো এনজিও শাখা ব্যবস্থাপক
ময়মনসিংহের ভালুকায় বেসরকারি এনজিও সংস্থা (দিশা) র শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের মাঠকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৫ মে দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ঐ মাঠকর্মীকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মাঠ কর্মী যশোর জেলার অভয়নগর থানার বাসোয়ারি গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
জানা যায় পারিবারিক সমস্যার কারণে দিশা’র শাখা ব্যবস্থাপক মাসুদ রানার কাছে মাঠকর্মী নাদিম সরদার ছুটি চেয়ে আবেদন করেন, পরে ছুটি দিতে অস্বীকৃতি জানায় ঐ শাখা ব্যবস্থাপক। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা, একপর্যায়ে উত্তেজিত হয়ে শাখা ব্যবস্থাপক মাঠকর্মী নাদিম সরদারকে বেধড়ক মারপিট করে পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে আহত মাঠকর্মী নাদিম সরদার বার্তা বাজারকে জানান,পারিবারিক সমস্যার কারণে আমি ছুটি চেয়েছিলাম আমাকে ছুটি না দিয়ে উল্টো মারপিট করেছে স্যার
শাখা ব্যবস্থাপক মাসুদ রানা বার্তা বাজার কে জানান সে চাকরিতে নতুন এরই মাঝে ছুটি চেয়ে আবেদন করলে আমি ছুটি দিতে অস্বীকৃতি জানালে সে আমার উপর চড়াও হয়।
আরিফুল হক পলাশ/বার্তাবাজার/ভিএস