রানীশংকৈলে বিদ্রোহী কবির জন্ম জয়ন্তি উৎযাপন

“আমি চিরতরে দূরে চলে যাব,তবু আমারে দেবনা ভুলিতে” বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙ্গালী কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ ১২২ তম জন্ম জয়ন্তি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জন্ম জয়ন্তি উপলক্ষে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে ২৫ মে মঙ্গলবার বিকেলে শহরের নেপচুন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সভাপতি রেজাউল ইসলাম বাবু,সম্পাদক আজিজুল হক,পৌর আ,লীগ ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক,কবি ও লেখক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক প্রশান্ত বসাক, এম,এস ফেরদৌস বাহার প্রমুখ।

আলোচনা সভায় ষড়জ শিল্পী গোষ্ঠীর সদস্যরা বলেন, তিনি প্রেমের কবি,বিদ্রোহী কবি,গানের কবি,তিনি আমাদের সাম্যের কবি।তিনি শোষিত মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন-কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করেননি। এসময় নজরুলের চিন্তা -চেতনাকে অন্তরে ধারণ করে পথ চলার আহবান জানান বক্তারা।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর