ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
ঝিনাইদহ সদর উপজেলার ১৭নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন বিশ্বাস।
বাজেটে রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ ১৩ হাজার ৩ শত ৪৮ টাকা এবং উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭শত টাকা। মোট আয় ও ব্যয় ১ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ৪৮ টাকা।
পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব নির্মল কুমার বিশ্বাস, ইউপি সদস্যগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/ভিএস