সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা, মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের নামে ধর্ষণ মামলা দায়ের পর তাকে সংগঠন থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসাথে বিলুপ্ত করা হয়েছে জসিম উদ্দিনের নেতৃত্বে থাকা মহানগর কমিটি।

মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

১০ বছর আগে ২০১১ সালে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নিয়ে মাত্র ৩ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়েছিল। তখন থেকে কমিটির একমাত্র সক্রিয় নেতা ছিলেন ওই জসিম উদ্দিনই। গত ১৯ এপ্রিল জসিমের নামে এক কলেজ ছাত্রী বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। নগরীর বিমান বন্দর থানায় দায়ের করা মামলার পর আত্মগোপনে চলে যান জসিম।

ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জসিম উদ্দিনকে সভাপতি পদ থেকে অব্যাহতি এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক ভট্টাচার্যের মুঠোফোনে একাধিকবার কল এবং খুদেবার্তা দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর