ঈশ্বরগঞ্জে মেয়াদউত্তীর্ণ পানীয় বিক্রয়ের দায়ের জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রয়ের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন অভিযান চালিয়ে দন্ড দেন।

উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারে জসিম এন্টারপ্রাইজ নামের একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৬৯ বোতল স্পিড, ২২ টি আফি নামক ম্যাংগো জুসসহ মেয়াদ উত্তীর্ণ পানীয় জব্দ করা হয়। ওই সময় মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রয় ও সংরক্ষণের জন্য দোকানের ডিলার জসিমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে তাকে সতর্কও করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, মেয়াদউত্তীর্ণ পানীয় বিক্রয়ের জন্য ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

আরিফুল হক/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর