বিয়ানীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা
সিলেটের বিয়ানীবাজারে গো-খাদ্যের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে ৮ দোকানির কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলার পৌরশহরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নূর।
অভিযানে অংশ নেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একে এম মোক্তাদির বিল্লাসহ বিয়ানীবাজার থানার একদল পুলিশ।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নূর বার্তাবাজারকে বলেন, পণ্যের গুণগত মান, মেয়াদ, সঠিক পরিবেশ এবং মাংসের দোকানে বিক্রয়যোগ্য মাংসে ভেজাল আছে কি না যাচাই করা হয়েছে। এ সময় ৮ দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ফাহিম আহমদ/বার্তাবাজার/ভিএস