পুলিশের দুই এসপি-এএসপি বরখাস্ত

বিধিবহির্ভুত কাজের অভিযোগে বাংলাদেশ পুলিশের দুই উর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ্ত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- র‌্যাব-৫ এর পুলিশ সুপার এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. নাজমুল হাসানকে বরখাস্ত করা হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর