সাঁথিয়ায় ইছামতি নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা সাঁথিয়া উপজেলায় ইছামতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত সাঁথিয়া পৌরসভা বোয়াইলমারী গ্রামের আশিক’র মেয়ে মাইশা খাতুন (৮) ও পাশ্ববর্তী সুজানগর উপজেলার চরবোয়ালিয়া গ্রামের রেজাউলের মেয়ে তাইবা খাতুন (৮)। এরা দু’জন এক অপরের মামাতো ফুফাতো বোন।

পরিবার ও এলাকাবাসী জানান , আজ মঙ্গলবার বিকেলে মায়শা ও তাইবা বোয়াইলমারী পশ্চিমপাড়া জামে মসজিদের পাশ্বে ইছামতি নদীর পাকা ঘাটে গোসল করতে যায়।

এসময় একজন নদীর মধ্যে চেলে গেলে অপরজন উদ্ধার করতে গিয়ে ২জনই নদীতে ডুবে যায়। তাদের না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে ২জনকে ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের সাঁথিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। শিশু দুটির করুণ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতন নেমে এসেছে।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর