ইসলামের অন্যতম পবিত্র স্থান ও মুসলিমদের প্রথম কিবলা হিসেবে পরিচিত মসজিদুল আল আকসা ভেঙে ফেলার জন্য আবারও দাবি জানিয়েছে ইহুদীরা। তারা গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে এই পরিকল্পনা করছে বলে জানিয়েছে কুদস নিউজ নেটওয়ার্ক।
ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠানগুলো আপাতত টানা অবরোধের মধ্যে আল আকসাকে রাখার জন্য দাবি জানিয়েছে। এছাড়া এই মসজিদের কাস্টডিয়ানশিপ জর্ডানের কাছ থেকে নিয়ে ইসরায়েলের তথাকথিক ‘মিনিস্ট্রি অব জুয়িশ রিলিজিওন্সের’ কাছে হস্তান্তর দাবি জানিয়েছে।
তবে তাদের এমন দাবির মধ্যে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এজন্য দখলদার রাষ্ট্রকে দায় নিতে হবে বলে জানিয়েছে। এছাড়া আরব এবং ইসলামি রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিক কমিউনিটিকে ইসরায়েলিদের এমন হুমকিকে গুরুত্ব দিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে তারা।
পররয়াষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এমন উস্কানির কারণে দখলদার রাষ্ট্র এবং গাজার প্রতিরোধ আন্দোলন গ্রুপগুলোর মধ্যে যুদ্ধবিরতি সুসংহত করার প্রচেষ্টা ব্যাহত হবে।
বার্তা বাজার/এসজে