সিংগাইরে ঝুকিপূর্ণ গাছের মরা ডালে দুর্ঘটনার আশংকা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে বহু পুরাতন একটি রেন্ডি কড়ই গাছের দুই-তিনটি ডাল মরে জরাজীর্ণ হয়ে গেছে। ভূমদক্ষিণ-খাসেরচর রাস্তাটি ব্যস্ততম হওয়ায় গাছের ডাল ভেঙে গাড়ি বা পথচারীর উপর পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় ব্যবসায়ী এবং কয়েকজন পথচারী বলেন, এ গাছের ডাল মরে গেছে অনেকদিন। আমরা সবসময় শঙ্কায় থাকি কখন যেনো কার উপর ভেঙে পড়ে। ডাল ভেঙে পড়লে পথচারী বা গাড়ির ব্যাপক ক্ষতি হবে। এমনকি মানুষের মৃত্যুও হতে পারে।

ঔশুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম মানিক বলেন, দ্রুত এই গাছের মরা ডালগুলো কেটে অপসারণ না করলে দুর্ঘটনা ঘটবে। গাছগুলো সরকারি হওয়ায় কেউ কাটতেও পারছে না। আজ (২৫ মে) একটি ডালের অংশ পড়ে একটি প্রাইভেটকারেরা ব্যাক গ্লাস ভেঙে গেছে। যাত্রী না থাকায় কোন হতাহত হয়নি।

তাই ব্যবসায়ী ও পথচারীরা সংবাদপত্রের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। প্রশাসনের মাধ্যমে যেনো গাছের ডাল কেটে অপসারণ করে অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে রক্ষা করেন।

মিলন মাহমুদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর