ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে বাড্ডা, বংশাল, পল্লবী ও রূপনগর থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির আদেশ দেওয়া হয়।
ওসি হিসেবে বদলি প্রাপ্তর হলেন- বাড্ডা থানায় ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ। বংশালে ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ। পল্লবীতে নতুন ওসি হয়েছেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম এবং রূপনগর থানার ওসি হয়েছেন শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।
এদিকে একই আদেশে পল্লবী থানার ওসিকে বদলি করা হয়েছে ডিবির গুলশান বিভাগে। ডিবি গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
বার্তা বাজার/এসজে