ক্রমেই ভয়ংকর হচ্ছে ঘুর্ণিঝড় ইয়াস। এই ঘুর্ণিঝড়টি মঙ্গলবার (২৫ মে) বিকালের মধ্যেই পরিণত হতে পারে সুপার সাইক্লোনে। বাতাসের গতিবেগ বাড়তে পারে ঘন্টায় ১৬৫ থেকে ১৮৫ কিলোমিটার পর্যন্ত।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের মতে ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৯ কি.মি করে এগিয়ে আসছে উপকূলের দিকে। বুধবার (২৬ মে) সকালে এটি আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িষ্যা উপকূলে।
খবরে জানানো হয়, বুধবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ার সময় ইয়াসের গতিবেগ ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার, সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার হতে পারে। এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ওড়িষ্যার এবং পশ্চিমবঙ্গের পারাদ্বীপ ও সাগর দ্বীপের বালেশ্বরের কাছ দিয়েই অতিক্রম করবে বলে।
ইতোমধ্যে ঝড়টির প্রভাবে দেশের খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, নোয়াখালী এলাকার নিচু এলাকা এবং চরাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে। অনেক স্থানে বেড়িবাঁধ টপকে ওই পানি প্রবেশ করছে। সুন্দরবনের দুবলার চরসহ জেলে পল্লিগুলোর বেশির ভাগ এলাকা এরই মধ্যে ডুবে গেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের সকল নদী ও সমুদ্র বন্দর সমুহকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বার্তা বাজার/এসজে