শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন
সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিকেলে উপজেলার থানা মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম আল মামুন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফয়সাল আহমেদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহিন আলম, করটিয়া সা’দত কলেজের ছাত্র আশিক হাসান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে ছাত্ররা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, এবং মোবাইলে গেমস খেলায় লিপ্ত হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে বিশেষ আবেদন অতি শীঘ্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাই।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস