স্কুলছাত্রীকে কুপিয়ে খুন করলাে সৎ মা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নে শাবনুর আক্তার (১২) নামর এক স্কুলছাত্রীক পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযাগ উঠেছে। ঘটনায় নিহতের সৎ মা খালেদা আক্তারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে দিকে একটি ডোবা থেকে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শাবনুর আক্তার হাতিয়ার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের ব্যাবসায়ী আবুল কাসেমের মেয়ে। সে আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।

নিহতরে পিতা আবুল কাশেম জানান, গত ১২ বছর আগে সন্তান প্রসবের সময় তার প্রথম স্ত্রী মারা যায়। প্রথম ঘরে তার ৩ মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী খালেদা আক্তারের (২৯) ঘরে তার তিন ছেলে মেয়ে রয়েছে। তিনি স্থানীয় আদর্শ গ্রাম বাজারের একজন ব্যবসায়ী। গতকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তার মেয়ে তাকে দোকানে সহযোগীতা করে। পরে তিনি মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেন। দুপুরের দিকে তিনি বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু তিনি দিন রাত খুঁজে তার কোন সন্ধ্যান পাননি। মঙ্গলবার দুপুরের দিকে প্রতিবেশীরা দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের ঝোপঝাড়ের মধ্যে শাবনূরের মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয়।

আবুল কাসেম অভিযাগ করে বলেন, শাবনুরকে তার স্ত্রী খালেদা পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ডোবার ভিতর ফেলে দিয়েছিলো। ঘরের একটি কক্ষে শাবনুরের রক্ত পড়ে আছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছেন।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বার্তাবাজারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাব এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের সৎ মাকে সন্দেহমূলক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর