ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানসুরুল আলী (৬০) নামের এক বৃদ্ধের ঝুরন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মে) উপজেলার সদর ইউনিয়নের পুতলা পুকুর নামক স্থানে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। মানসুরুল আলী হলেন উপজেলার মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই স্থানে একটি গাছে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহটি এলাকাবাসী দেখতে পেলে হরিপুর থানা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আওরঙ্গজেব বার্তাবাজারকে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/ভিএস