র‍্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ ২জন গ্রেফতার

ঢাকার সাভারে র‌্যাব-৪ অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী।

এর আগে গতকাল ২৪ মে সাভারের কলমা এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করে র‍্যাব।

গ্রেফতাকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কড়ইবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ ইসমাইল হোসেন ওরফে বাবুল (৫১), একই এলাকার ইসমাইল হোসেন ওরফে বাবুলের ছেলে মোঃ কাওছার আহমেদ ওরফে জয় (১৯)। তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

র‌্যাব জানায়, সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি দল সাভারের কলমা এলাকার আতিকের অটোমোবাইলসের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় ঢাকাগামী একটি অ্যাশ কালারের প্রাইভেটকার থামিয়ে জিজ্ঞাসা করলে সন্দেহ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তাদের প্রাইভেটকারে ১০টি পলিপ্যাকে সংরক্ষিত তিন রংয়ের ১ কোটি ১০ হাজার টাকার ১ কেজি ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় নগদ ৩৩ হাজার ৩৩০ টাকা ও একটি প্রাইভেটকার।

এ ব্যাপারে র‌্যাব-৪ এর (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানায় আজ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর