মনোহরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান মহোদয়ের এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২ টায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের জন্য,প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনের পণ্য সরবরাহ করাতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর ৪৩ ও ৪৬ ধারায় “জাতীয় মিষ্টান্ন ভান্ডার” এর মালিক কে স্বদেশ মোদককে ৪হাজার টাকা, আব্দুল্লাহ হোটেলের মালিক মোঃ খলিলুর রহমানকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কোভিড-১৯ প্রতিরোধে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে ক্রয়-বিক্রয়, চলাফেরা করার সময় সরকারী আদেশ সমূহ অবশ্যই যথাযথ পালনের পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর মো: শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ মোবারক হোসেনও মনোহরদী থানা পুলিশ অফিসার ও ফোর্স।
রেজাউল করিম/বার্তাবাজার/ই.এইচ.এম