গাংনীর ধলার মাঠের পাট ক্ষেত থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৫ মে) দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

মরদেহের হাত-পা বাঁধা ছিল। কঙ্কালসার মরদেহের কাছ থেকে উদ্ধার হওয়া পোষাক দেখে তাকে নারী বলে শনাক্ত করছে পুলিশ। কৌশলে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

পাট ক্ষেতের মালিক বেল্টু জানায়, বেশ কয়েকজন শ্রমিকসহ আমি আমার পাট ক্ষেত আগাছা পরির্ষ্কা করা জন্য সকালে জমিতে আগাছা পরিষ্কার শুরু করি। পরে জমির মাঝখানে পৌছালে পচা গন্ধ বের হলে গিয়ে খুঁজতে খুঁজতে মহিলাদের জামা কাপড় দেখতে পায়। পরে গলিত মরদেহ দেখে গ্রামে খবর দিলে গ্রামবাসীরা পুলিশকে সংবাদ দেন।

গাংনী থানার পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলাম মরদেহ উদ্ধারের পরে জানান, রাধাগোবিন্দপুর ধলা গ্রামের কৃষক বেল্টু মিয়া আজ দুপুরের দিকে খেতে গিয়ে লাশের গন্ধ পেয়ে মাঠের কৃষকদের সাথে নিয়ে মরদেহের সন্ধান পায়।

গলিত মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

মাসুদ রানা/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর