রাঙ্গাবালীতে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে ১৩ গ্রাম প্লাবিত (ভিডিওসহ)

ঘূর্ণিঝর ইয়াসের প্রভাবে জোয়ারের পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় উপকূলের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করছে। মঙ্গলবার সকালে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা, দক্ষিণ চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও ছোটবাইশদিয়া ইউনিয়নের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে। এতে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী উপজেলার ১৩ গ্রাম প্লাবিত হয়।

এছাড়াও বেড়িবাঁধের বাইরের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। জোয়ারের পানিতে প্লাবিত গ্রামগুলো হলো– চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা, নয়াচর, উত্তর চরমোন্তাজ, চরবেষ্টিন, মোল্লা গ্রাম; ছোটবাইশদিয়া ইউনিয়নের চরনজির, কোড়ালিয়া, কাউখালীচর; চালিতাবুনিয়া ইউনিয়নের মরাজাঙ্গী, চিনাবুনিয়া, বিবির হাওলা, গোলবুনিয়া, চরলতা প্লাবিত হয়ে শত শত মানুষ পানিবন্ধী হয়ে পরেছেন। ঘূর্ণিঝর আঘাত হানার আগেই এসব এলাকা তলিয়ে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছেন উপকূলবাসী। ধরণা করা হচ্ছে বিগত দিনের রেকর্ড অতিক্রম করবে এবারের ঘূর্ণিঝর।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জানান, চালিতাবুনিয়া একটি ভাঙন কবলিত এলাকা। এখানে বেড়িবাঁধ বলতে কিছু নেই। অনেক আগেই বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। কিন্তু নতুন করে বেড়িবাঁধ না করায় জোয়ারের পানিতে একটি গ্রাম বাদে সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে। মানুষ পানিবন্ধী হয়ে আছেন।

চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া জানান, চরআন্ডার বেড়িবাধটি দীর্ঘদিন অরক্ষিত পরে আছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে একটু বেশি হলেই পানি প্রবেশ করে লোকালয় তলিয়ে যায়। মানুষ পানিবন্ধী হয়ে থাকে। জোয়ারের পানির অতিরিক্ত চাপে চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা ও দক্ষিণ চরমোন্তাজ বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, অতিরিক্ত জোয়ারের চাপে বেড়িবাঁধ দিয়ে পানি লোকালয় প্রবেশ করছে। এতে অনেক মানুষ পানিবন্ধী হয়ে আছেন। এছাড়াও বেড়িবাঁধের বাহিরের গ্রামের মানুষও পানিবন্ধী হয়ে আছেন। তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করা হচ্ছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর