হোমনার কাঠালিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের অনুদান

কুমিল্লার হোমনায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে আলমগীর হোসেন (৩৫) ও টিটু চন্দ্র (১৪) নামের দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন জগন্নাথকান্দি গ্রামের কাঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে। এঘটনায় নিহত টিটু চন্দ্রের বাবা নেপালসহ দুইজন আহত হয়েছে। তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত আলমগীর জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে । টিটু একই গ্রামের নেপাল চন্দ্রের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মাছ ধরার জন্য কাঠালিয়া নদীতে মাছ ধরতে যায় । তবে হঠাৎ বজ্রপাতে দুইজন মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহত দুইজনকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। নিহত দুইজনকে নিজ নিজ বাড়িতে নেয়া হয়েছে। এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো.আবুল কায়েস বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত নেপাল ও অমূল্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে মঙ্গবার সকালে নিহত আলমগীর হোসেন (৩৫) ও টিটু চন্দ্র (১৪) দাসের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যন রেহানা বেগম, ইউএনও রুমন দে, পিআইও ,মো. নাহিদ আহাম্মদ জাকির, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভুইয়া, ওয়ার্ড মেম্বরসহ গ্রামবাসি উপস্থিত ছিলেন।

তপন সরকার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর