নাটোর সদর হাসপাতালে অক্সিজেন প্লান্টের উদ্বোধন
নাটোর জেলার সদর হাসপাতালে এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে সদর হাসপাতালের পুরাতন ভবনে করোনা রাগীদের জন্য ৩১টি পয়েন্টে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্তিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমারসহ স্বাস্য বিভাগর কর্মকর্তাবৃন্দ।
নাটোর জেলায় কোভিড-১৯ রাগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন করা হয়।
সাকলাইন শুভ/বার্তাবাজার/ই.এইচ.এম