বৃষ্টিতে বন্ধ ম্যাচ, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল মুশফিকের

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন ওপেনার তামিম ইকবাল।

টানা তিন চারে ইনিংস শুরু করেন তামিম। যদিও ১২ রানের সময় অ্যাশেন বান্দারার ক্যাচ মিসে জীবন পান তিনি। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে সাঝঘরে ফিরতে হয় তামিমকে।

নিজের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন দুশমান্থ চামিরা। ৬ বলে ১৩ রান করা তামিমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাঝঘরে ফেরান তিনি। তামিমের পর একই পথে হাঁটেন সাকিব আল হাসান।

৪ বল খেলে রানের খাতা না খুলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে চামিরার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। এরপর লিটন-মুশফিকের ব্যাটে দেখা গিয়েছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। কিন্তু তা হয়নি। ৪২ বলে ২ চারে ২৫ রান করে সান্দাকানের বলে হাসারাঙ্গার হাতে ধরা পড়েন লিটন।

মোহাম্মদ মিঠুনের পরিবর্তে আজ একাদশে জায়গা পান মোসাদ্দেক হোসেন। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ১২ বলে ১০ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সান্দাকানের দ্বিতীয় শিকার হন তিনি।

মোসাদ্দেকের বিদায়ের পর মাঠে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। একে একে ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ার মধ্যে ঠিক তখন অন্য প্রান্ত আগলে রাখেন মুশফিক। ৭০ বলে ১ চারে ক্যারিয়ারের ৪১ তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

এদিকে মুশফিকের সঙ্গে রানের গতি বাড়িয়ে যাচ্ছিলেন রিয়াদ। তবে প্রথম ম্যাচের মত এই ম্যাচেও হাফসেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৫৮ বলে ১ চার ও ছয়ে ৪১ রান করে উইকেটের পেছনে তালুবন্দি হন তিনি। এতে মুশফিকের সঙ্গে ৮৭ রানের জুটিটি ভাঙে।

এরপর দ্রুতই ফিরে যান আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। উদানার বলে নিশাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ১০ রান করে ফিরেন আফিফ। অন্যদিকে রানের খাতা না খুলে ফিরেন মিরাজ। ধনাঞ্জয়ার বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তিনি।

বাংলাদেশ যখন উইকেট হারিয়ে বিপর্যয়ে সেসময় আঘাত হানল বৃষ্টি। ম্যাচে বৃষ্টির আভাস আগেই ছিল। বৃষ্টির কারণে আপাতত ম্যাচটি বন্ধ রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান। মুশফিক ৮৫ ও সাইফউদ্দিন ২ রানে অপরাজিত আছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর