বগুড়ায় পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর আটক
বগুড়ার শিবগঞ্জে পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার রায়নগর পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শ্বশুর মিলন মিয়ার বিরুদ্ধে ওই ভুক্তভোগি নারী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৯ মে দুপুর দেরটার দিকে দিনমজুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুড় মিলন মিয়া(৩৫) ছেলের শয়ন কক্ষে প্রবেশ করে খাটের উপর বসে পুত্রবধুকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও পুত্রবধুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় চিৎকার করলে শ্বশুর পুত্রবধুর মুখ চেপে ধরে এবং প্রাণে মেরে ফেলা সহ ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বার্তাবাজারকে বলেন, সোমবার (২৪ মে) রাতে শ্বশুরকর্তৃক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনা জানতে পেরে শ্বশুর মিলনকে আটক করা হয়েছে৷ তার বিরুদ্ধে পুত্রবধূ মামলা দায়ের করেছে।
খালিদ হাসান/বার্তাবাজার/ই.এইচ.এম