জেলায় জেলায় কঠোর লকডাউন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

যেসব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেখানে কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে। প্রয়োজনে সেসব জেলায় লকডাউনও দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এই পাঁচ লাখ টিকা দিয়ে আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব। যাদের টিকা দানের আওতায় আনা হবে তার বেশির ভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসাকর্মী।

তিনি আরও বলেন, সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে চারটি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর