শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন ওপেনার তামিম ইকবাল।
টানা তিন চারে ইনিংস শুরু করেন তামিম। যদিও ১২ রানের সময় অ্যাশেন বান্দারার ক্যাচ মিসে জীবন পান তিনি। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে সাঝঘরে ফিরতে হয় তামিমকে।
নিজের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন দুশমান্থ চামিরা। ৬ বলে ১৩ রান করা তামিমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাঝঘরে ফেরান তিনি। তামিমের পর একই পথে হাঁটেন সাকিব আল হাসান।
৪ বল খেলে রানের খাতা না খুলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে চামিরার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রান।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
বার্তাবাজার/নব