ফিলিস্তিনের পাশে দাড়িয়েছে জবির মাইক্রোবায়োলজি বিভাগ
ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় আহত ফিলিস্তিনিদের পাশে দাড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাইক্রোবায়োলজি বিভাগ।
রবিবার বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে ইসরায়েলের সহিংসতায় আহত মানুষদের জন্য নগদ অর্থ সহায়তা দেয় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ।
এ ব্যাপারে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মাকসুদুর রহমান শিহাব বলেন,বিভাগের পক্ষ থেকে আজকে আমরা ফিলিস্তিনের যুদ্ধবিদ্ধস্ত অসহায় মানুষের পাশে দাড়াতে ফিলিস্তিনের দূতাবাসে গিয়েছিলাম তাদের প্রতি আমাদের সমর্থন ও সংহতি জানাতে।
এসময় ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তারা মাইক্রোবায়োলজি বিভাগের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সুমন/বার্তাবাজার/ই.এইচ.এম