ধামরাইয়ে আওয়ামীলীগ এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান,সাভার/ধামরাইঃ ঢাকার অদূরে ধামরাইয়ে আওয়ামী লীগ এর ৭০-তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। রবিবার (২৩ জুন) উপজেলার মন্নু কমিউনিটি সেন্টারে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধামরাইয়ের সাবেক এমপি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও ধামরাই-২০ আসনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই কৃষক লীগ সভাপতি ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ হোসেন, ধামরাই পৌরসভা চেয়ারম্যান কবির মোল্লা প্রমুখ সহ ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর