বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। সকাল ১০টায় তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গনে রাখা হয়। সেখানে কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনে করেন পরিবারের সদস্য, সহকর্মী, কবি ও সংস্কৃতিকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে।
পাকস্থলীর সমস্যার কারণে গত ২৬শে এপ্রিল ওই হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ২৭শে এপ্রিল রাত ৮টায় অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে তিনি আইসিউতে ছিলেন।
সোমবার রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি হাবীবুল্লাহ সিরাজী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/ই.এইচ.এম