টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

মিরপুরের শেরে বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। একাদশে এসেছে

বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে এসেছেন শরিফুল ইসলাম। টেস্ট ও টি-টোয়েন্টির পর বাংলাদেশের ওয়ানডে জার্সিতে অভিষেক হল শরিফুলের। অন্যদিকে মোহাম্মদ মিঠুনের বদলি একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর