মসজিদের সেপটিক ট্যাংকে ৬ টুকরা লাশ, ইমাম আটক (ভিডিওসহ)
রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের ৬ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম মোঃ আব্দুর রহমানকে (৫৫) আটক করা হয়েছে।
সোমবার (২৪ মে) দিবাগত রাতে মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার এসআই অনুজ সরকার।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজহারুল ইসলামের (৩০) বাসায় আরবি পড়াতে যেতেন ইমাম সাহেব। মৃত আজহারুলের স্ত্রী’র সাথে পরকীয়ার সূত্র ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আজহারুল পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার গভীর রাতে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়।
আসামি আব্দুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। উত্তরা জোনের ডিসি মোঃ সাইফুল ইসলাম ঘটনা কেন্দ্র পরিদর্শন করেন। ৩৩ বছর ধরে ইমামতি করা আব্দুর রহমানের এহেন কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…
তানজীন মাহমুদ (তনু)/বার্তাবাজার/ই.এইচ.এম