রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪৩জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতার কালে তাদের কাছ থেকে ১১৩ গ্রাম হেরোইন, ২৬ কেজি ৯৫০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা, ১০৬০৮ পিস ইয়াবা, ১২ ক্যান বিয়ার ও ১৫ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৪ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৫ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর