একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আসতে পারে।

প্রথম ম্যাচে ভালো করতে পারেনি লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ। এদিকে লিটনকে ওপেনিংয়ে না খেলিয়ে মিডল অর্ডারে খেলানোর পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে দলীয় সূত্র থেকে জানা যায়, তামিমের সঙ্গে আজ ওপেনিংয়ে লিটনকেই দেখা যাবে। তবে একাদশে মিঠুন ও তাসকিনের জায়গা পরিবর্তন হতে পারে। মিঠুনের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেনকে।

এদিকে প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেননি তাসকিন। এর সাথে যোগ হয়েছে চোট। তাসকিনের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডেতে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। ওয়ানডেতে অভিষেকের দ্বারপ্রান্তে আছেন তিনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন/মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর