ইয়াবা ফেলে চলন্ত গাড়ি থেকে চালকের লাফ, গাড়ি নিয়ন্ত্রণে ট্রাফিক কর্মকর্তা
কক্সবাজারে পুলিশের ভয়ে মাদকবাহী একটি চলন্ত কাভার্ড ভ্যান থেকে লাফদিয়ে পালিয়েছে চালক। চালকের পাশে বসা ট্রাফিক কর্মকর্তা গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে মারাত্বক দূর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে ১৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গাড়িটি জব্দ করেছে।
সোমবার (২৪) মে রাত সাড়ে আটটার দিকে শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান।
সূত্রটি জানায়, সোমবার কলাতলী ডল্ফিন মোড়ে ডিউটি শেষে করে ট্রফিক পুলিশের টিএসআই গোলাম রব্বানী পুলিশ লাইনে যাওয়ার জন্য পুলিশ লাইন্স অভিমুখি একটি কাভার্ড ভ্যানে উঠে। চলন্ত অবস্থায় ট্রাফিক কর্মকর্তা চালকের কাছে গাড়িটি কোত্থেকে আসছে জানতে চাইলে আচমকা কিছু বুঝে উঠার আগেই চালক চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। তৎক্ষনাত চালকের পাশে বসা ট্রাফিক কর্মকর্তা চালকের আসনে বসে গাড়িটি নিয়ন্ত্রনে নিয়ে দূর্ঘটনা থেকে রক্ষা করে। পরে সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে গাড়িটি তল্লাশী করে চালকের আসনের নিচ থেকে ১৭ হাজার ৪০০পিস ইয়াবা বড়ি ও দুটি এক হাজার টাকার নোটসহ (ঢাকা মেট্রো-ম ৫৪-০২৮০) কাভার্ড ভ্যানটি জব্দ করে।
এই ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা।
খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ই.এইচ.এম