মালয়েশিয়ায় মেট্রোরেল দুর্ঘটনায় দুই শতাধিক যাত্রী আহত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি টানেলে দুই মেট্রোরেলের মুখোমুখি সংঘর্ষে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে কুয়ালালামপুরের টুইন টাওয়ারের কাছাকাছি একটি টানেলে দুর্ঘটনাটি ঘটেছে। ওই সময় ট্রেনে ২১৩ জন যাত্রী ছিল।

স্থানীয় জেলার পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহর বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ট্রেন ফাঁকা ছিলো বিপরীত দিকে থেকে আসা ট্রেনে ২১৩জন যাত্রী ছিলো। যাত্রীশূন্য ট্রেনটি মেরামত শেষে একই রেললাইনের বিপরীত দিক থেকে আসছিল।

দেশটির পরিবহন মন্ত্রী দাতুক সেরি উই ক্যা সিওংয়ের জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসিতে রেল দুর্ঘটনায় ২১৩ জন আহতে হয়েছেন। এর মধ্যে ৪৭জনের অবস্থা গুরতর।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়াসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যপারে পুলিশের দাবি করে বলছে, এখনো তদন্ত চলমান। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। আহতদের মধ্যে বর্তমানে ৪৭ জনের অবস্থা গুরুতর। অন্য ১৬৬ জনের আঘাত হালকা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর