দীর্ঘ ৪১ দিন পর এক লাখের ঘরে নেমে এলো ভারতের করোনা সংক্রমণ। সোমবার দেশটিতে করোনাভাইরাস শনাক্ত এক লাখ ৯৫ হাজারের বেশি।
সংক্রমণ কমলেও কমেনি প্রতিদিনের মৃত্যু হার। একদিনে দেশটিতে মারা গেছে তিন হাজার চারশ ৯৮ জন। এনিয়ে দেশটিতে মোট মৃত্যু তিন লাখ সাত হাজার দুইশ’ ৪৯, মোট শনাক্ত দুই কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে।
দেশে চলমান টিকার ঘাটতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন সাবেক মন্ত্রী পি চিদাম্বরম। এছাড়া বিদেশী নির্মাতাদের কাছ থেকে ভারতের রাজ্যগুলিকে টিকা সংগ্রহের আদেশ দেয়াকে চরম হিংসাত্বক বলে উল্লেখ করেছেন।
মার্কিন ফার্মাসিউটিক্রাল জায়ান্ট ফাইজার ও মর্ডানা ভারতের রাজ্য গুলিকে আলাদা আলাদা ভাবে টিকা দেয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশের পর এমন মন্তব্য করলেন চিদাম্বরম।
প্রতিষ্ঠানগুলো রাজ্যগুলিকে আলাদাভাবে নয় বরং কেন্দ্রের সাথে এককভাবে সিদ্ধান্ত নিতে চায়।
বার্তাবাজার/ই.এইচ.এম