দ্বিতীয় দিনের মতো চলছে দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো অর্ধেক যাত্রী নিয়ে চলছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ।

ট্রেন এবং দূরপাল্লা ও আন্তঃজেলা বাস সার্ভিসে স্বাস্থ্যবিধি মানা হলেও যাত্রী কম। লঞ্চে একটি আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহণ করা হলেও, রাজধানীতে ফেরার পথে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

সোমবার থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস সার্ভিস চালু হলেও আজও যাত্রী কম। এদিকে, বেশি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অন্যদিকে, ট্রেন ছাড়ার আগে স্যানিটাইজ করা হচ্ছে বগিগুলো, যাত্রীদের দেয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। এদিকে,সোমবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে।

একটি আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহণ করা হলেও রাজধানীতে ফেরার পথে লঞ্চেগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর