ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস, আঘাত হানবে কাল

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে ঘূর্ণিঝড় ইয়াসের মূল প্রভাব বাংলাদেশে না পড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। তবে ঝড়ো হাওয়া থাকবে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে অতিক্রম করতে পারে ইয়াস।

এদিকে, ইয়াসের প্রভাবে সোমবার সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। আজও রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদেনীপূর, পশ্চিম মেদেনীপুর কলকাতা হাওড়সেহ বিভিন্ন এলাকায় অতিভারি বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব রকমের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর