বাংলাদেশ পুলিশের ১২ জন পুলিশ সুপার (এসপি) ও ২৪ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিতে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের ১২ জন পুলিশ সুপার (এসপি) ও ২৪ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে।
এর আগে গত ১৬ মে দেশের ৬৩ জন পুলিশ সুপারকে (এসপি) একযোগে পদায়ন করা হয়।
প্রসঙ্গত, গত মার্চে হেফাজতের আন্দোলনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এরপর পুলিশের মধ্যে পদায়ন, বদলি ও পদোন্নতি বেড়েছে। কিছুদিন আগে পুলিশ কর্মকর্তাদের বেশ বড় একটা অংশকে পদোন্নতি দেওয়া হয়।
বদলিকৃত এসপিদের তালিকা দেখতে ক্লিক করুন।
বদলিকৃত এএসপিদের তালিকা দেখতে ক্লিক করুন।
বার্তা বাজার/এসজে