ব্রাহ্মণবাড়িয়ায় মাথার মগজ ও খুলি ছাড়া এক কন্যা শিশুর জন্ম হয়েছে। সোমবার (২৪ মে) বিকালে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটি স্বাভাবিকভাবেই জন্ম নেয়। শিশুটি অনেক অসুস্থ হলেও তার মা সুস্থ আছেন।
জেলার নাসিরনগর উপজেলার জসিম উদ্দিনের স্ত্রী তানজিনা বেগম এই শিশুকে জন্ম দিয়েছেন।
জানা যায়, তানজিনার ৭ মাসের গর্ভাবস্থায় চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করে জানিয়েছেন জন্ম নিতে যাওয়া শিশুটি শারীরিক ভাবে অসুস্থ হবেন এবং তার মাথার খুলি হবে না। কিন্তু চিকিৎসকের সেই কথা তানজিনার শ্বশুর বাড়ির লোকজন তা কর্ণপাত করেননি।
সোমবার বিকেলে তানজিনার প্রসব বেদনা উঠলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে, গাইনী বিভাগে কোন প্রকার অপারেশন ছাড়া শিশুটি জন্ম নেয়। শিশুটি জন্ম নেওয়ার পর তার মাথা খুলি ও মগজ ছিল না।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, এই শিশু মাথার খুলি ও মগজ ছাড়া জন্ম নিয়েছে। এমন জন্ম নেওয়া শিশুদের এনেনসেফালি বলে চিকিৎসা বিজ্ঞানে। এই শিশুরা সচরাচর ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা বেঁচে থাকে। আমরা শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে রেফার করেছি।
বার্তা বাজার/এসজে