দশমিনায় ইয়াস ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি সভা
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রভাবে তেতুলিয়া বুড়াগৌরংগ নদী উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুঁট নদীর পানি বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চলসহ নদীর তীরবর্তী বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাবার প্রস্তুতি নিয়ে রেখেছে।
সৃষ্ট ঘূর্ণিঝড় মোকাবিলায় পটুয়াখালীর দশমিনায় ১৩১ টি আশ্রয়কেন্দ্র, পর্যাপ্ত পরিমান শুকনা খাবার, নগদ অর্থ ও ১টিমেডিকেল টিম, প্রস্তুতি রাখা হয়েছে। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সিপিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার টিমের সদস্যরা প্রস্তুতি নিয়েছে।
সোমবার বিকালে উপজেলা প্রশাসনের অডিটেরিয়ামে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরী সভা করেছে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, সভায় দুর্যোগকালীন সময়ে ১৩১টি আশ্রয়কেন্দ্র সহ সম্ভাব্য প্রয়োজনীয় বিদ্যালয় ভবনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, আশ্রয় কেন্দ্রে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আসার জন্য মাইকিংসহ ব্যাপক প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
বার্তাবাজার/ভিএস