তেজগাঁও বিভাগের নতুন ডিসি মোঃ শহিদুল্লাহ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মোঃ শহিদুল্লাহ বিপিএম-সেবা, পিপিএম-সেবা। তেজগাঁও বিভাগে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (২৪ মে) মো. শহিদুল্লাহ তেজগাঁও বিভাগে যোগদান করেন।

শেরপুরে জন্মগ্রহনকারী ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (দক্ষিন), এডিশনাল এসপি হিসেবে চট্রগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তানজীন মাহমুদ তনু/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর