হাতিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, হাতিয়া থানা ওসি(তদন্ত) কাঞ্চন কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সিপিপি টিম লিড়ারও ইউপি চেয়ারম্যান জিয়া আলী মোবারক কল্লোল, সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান,সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ।

সভায় হাতিয়া উপজেলার ১৮১ টি সাইক্লোন সেল্টার প্রস্তুত করা, সাইক্লোন সেল্টারে দুর্গত মানুষকে নিয়ে আসা ও খাদ্য সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে মনিটরিং কমিটি গঠন, চর আতাউর, ঢাল চর, চর ঘাশিয়াতে বসবাসরত লোকদের নিরাপদে নিয়ে আসা, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়াও দূর্যোগ কালীন সময়ে তথ্য প্রদানের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম নাম্বার ০১৭৩৩২৫২০০১ (বদিউল আলম, সহকারী পরিচালক, সিপিপি) ও ০১৭২০১২৫১২৪ (মীর হোসেন, অফিস সহকারী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়)।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর