বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বশেফমুবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন
স্বাস্থবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জামালপুর জেলার সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) সকাল ১০টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সারাদেশে সবকিছুই যখন স্বাভাবিকভাবে চলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা হচ্ছে না? করোনা কী শুধু শিক্ষা প্রতিষ্ঠানে? তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন তারা।
বার্তাবাজার/ভিএস