তেঁতুলিয়ায় মাছ রক্ষায় ইউএনও বরাবর স্মারকলিপি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মাস দেশী মাছ ধরার বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় একটি সাংবাদিক সংগঠন। সোমবার (২৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তেঁতুলিয়ার জার্নালিস্ট‘স ক্লাব নামের সংগঠনটি।
স্মারকলিপি সুত্রে জানা যায়, ক্রমাগতভাবে বিলিন হয়ে যাচ্ছে দেশিও মাছ। দেশি মাছ সংরক্ষন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই মাস, মাছ ধরা বন্ধের জন্য উপজেলা প্রশাসনিক বরাবরে ওই সংগঠনটি লিখিতভাবে দাবি জানান। বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত মাছ বংশ বৃদ্ধি করে। এ সময় গ্রাম গঞ্জের মানুষের সচেতনতার কারনে বিভিন্ন উপায়ে ডিমওয়ালা মাছ ধরে। মাছ প্রাকৃতিকভাবে প্রজনন ও বংশ বৃদ্ধি করতে না পারায় ক্রমাগতভাবে হারিয়ে যাচ্ছে দেশিও মাছ। সাধারণ গণমানুষের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে স্মারকলিপি প্রদানকালের সময় তেঁতুলিয়া জার্নালিস্টস ক্লাবের আহবায়ক মো: আশরাফুল ও সদস্য সচিব এস কে দোয়েল ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা স্মারকলিপি গ্রহন করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।
এসএম আল-আমিন/বার্তাবাজার/ভিএস